ডেস্ক রিপোর্ট :ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত নয়জন নিখোঁজ এবং দুই শতাধিক লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার বলেছেন,পশ্চিম বান্দুংয়ে রোববার রাতে বন্যা ও ভূমিধসে নয়জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আরো দুজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। বন্যা ও ভূমিধসে বেশকিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ২৫০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছে।
12:33 pm, Tuesday, 16 December 2025
News Title :
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৯
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:25:09 am, Tuesday, 26 March 2024
- 200 Time View
Tag :
Popular Post






























