3:54 pm, Wednesday, 17 December 2025

ইভটিজিংয়ের দায়ে সিএনজিচালকের কারাদণ্ড

ডেস্ক রিপোট:নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত মো. বেলাল হোসেন (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আজ রোববার দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর আগে উপজেলার বসুরহাট বাজারের সিএনজিস্টান্ডে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, দন্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজিস্ট্যান্ড দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। আজ দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক অপরাধ স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ইভটিজিংয়ের দায়ে সিএনজিচালকের কারাদণ্ড

Update Time : 01:30:41 pm, Sunday, 28 May 2023