3:46 pm, Wednesday, 17 December 2025

ইভ্যালি : ফান্ড থেকে টাকা প্রদানের তথ্য জানতে চান হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট :: ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান বিকাশ, নগদ ও চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে কত টাকা প্রদান করেছেন সেই তথ্য দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার ইভ্যালি বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল।

রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেছিলেন, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এর আগে গত ৬ এপ্রিল জামিনে মুক্ত হন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। ওই দিন বিকেল সোয়া ৫টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ইভ্যালি : ফান্ড থেকে টাকা প্রদানের তথ্য জানতে চান হাইকোর্ট

Update Time : 08:09:46 am, Wednesday, 27 April 2022