1:20 am, Monday, 19 January 2026

ইসরাইলি হামলায় বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

ডেস্ক রিপোর্ট : লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলা এ ঘটনা ঘটে। খবর রয়টার্স

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর আস্তানায় হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রাদোয়ান বিশেষ বাহিনী ইউনিটের কয়েকজন জেষ্ঠ্য কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি।

এদিকে লেবাননে ইসরাইলি হামলা ইস্যুতে বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির রাজনীতি ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোসমেরি ডিকার্লো জানান, বৈরুত-তেল আবিব উত্তেজনার জেরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর ইসরাইলের উত্তরাঞ্চল ছেড়ে গেছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা। বিষয়টিকে চরম উদ্বেগের বলে আখ্যা দিয়েছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ইসরাইলি হামলায় বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

Update Time : 07:53:20 am, Saturday, 21 September 2024