2:23 pm, Sunday, 13 September 2026

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: দখলকৃত পশ্চিমতীরে সোমবার ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিমতীরের জেনিন শহরে সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে ছদ্মবেশে অভিযান চালায় ইসরায়েলির বিশেষ বাহিনীর সদস্যরা।

এ সময় ফিলিস্তিনিরা ছদ্মবেশী ইসরায়েলির বিশেষ বাহিনীর সদস্যদের অভিযানের প্রতিবাদ জানালে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন দখলদার দেশটির গোয়েন্দারা।

দ্য ভয়েজ অব প্যালেস্টাইন রেডিও জানিয়েছে, জেনিনের গভর্নর ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহতের খবর নিশ্চিত করেছেন। কিন্তু এতে ইসরায়েলি বাহিনীর কোনো ক্ষতি হয়নি।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর গাজা ও পশ্চিমতীরসহ ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে থাকে হুদিবাদী দেশটি।

১৯৯০ সাল থেকে পশ্চিমতীরে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অন্তর্র্বতীকালীন চুক্তি হলেও সেখানে বর্বতা বন্ধ করেনি তেলআবিব।

Tag :
About Author Information

Sirajul Islam

ইংল্যান্ডে পাকিস্তানের ভরাডুবি, পিসিবিকে ধুয়ে দিলেন আকরাম-আফ্রিদি

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

Update Time : 10:47:17 am, Monday, 16 August 2021