11:29 pm, Friday, 10 July 2026

ইসরায়েলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট :: দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন কিশোরও রয়েছেন। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি বাহিনীর সেনা সদস্যরা তাদের গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। বিক্ষুব্ধরা এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ইসরায়েলি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে বলে জানায় গণমাধ্যম।

ইসরায়েলের দমন-পীড়নমূলক অভিযানের প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয় ফিলিস্তিনিরা। অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের দফায় সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

ইসরায়েলি সেনার গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

Update Time : 09:22:30 am, Thursday, 14 April 2022