1:31 pm, Sunday, 14 June 2026

ইসলামী ব্যাংকের সিলেট জোনের রবিরবাজার আউটলেট শ্রেষ্ঠ নির্বাচিত

কুলাউড়া প্রতিনিধি :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া উপজেলার রবিরবাজার আউটলেট সিলেট জোনের ‘শ্রেষ্ঠ আউটলেট’ হিসেবে পুরস্কৃত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা এর কাছ থেকে শ্রেষ্ঠ হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আউটলেট এর ইনচার্জ মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মুহাম্মদ আনসার উদ্দীন (সিডিসিএস)।

সোমবার (২৮ মার্চ) সিলেট শহরস্থ হোটেল স্টার প্যাসিফিক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোনের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলনে’ তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মো. শিহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, ইভিপি ও এজেন্ট ডিভিশনের প্রধান এস এম রেজাউল করিম, এফএভিপি কাজী ইসমাঈল হোসেন পাবেল, প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দসহ সিলেট জোনের ২১টি শাখা প্রধান ও ১২৯টি আউটলেটের সত্ত্বাধিকারী প্রমুখ।

রবিরবাজার আউটলেটকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও ডিপোজিট বৃদ্ধিতে সিলেট জোনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় উক্ত ‘অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

রবিরবাজার আউটলেট ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ২০১৯ সাল থেকে উক্ত আউটলেট সিলেট জোনের মধ্যে সেরা আউটলেট হিসাবে নির্বাচিত হয়ে আসছে।

এ স্বীকৃতি রবিরবাজার আউটলেট কার্যক্রমকে আরও গতিশীল ও বেগমান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের সিলেট জোনের রবিরবাজার আউটলেট শ্রেষ্ঠ নির্বাচিত

Update Time : 10:25:38 am, Tuesday, 29 March 2022