শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন: মৌলভীবাজার পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান। গতকাল মঙ্গলবার রাতে দৈনিক মৌমাছি কন্ঠ‘র এর মাধ্যমে শুভেচ্ছা পৌরবাসীতে তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা প্রদানকালে জানান,প্রিয় পৌরবাসী,আসসালামু আলাইকুম। সকলকে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। বিশ্ব স্বাস্থ্য মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে নাজুক এই পরিস্থিতিতে এবার আমরা ঈদ পালন করছি। নানা সংকট সীমাবদ্ধতার মধ্যেও একটি মাস আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে সিয়াম সাধনা করেছি। সৌভাগ্যবান আমরা, যারা আমাদের জীবনে মহত্যপূর্ণ এই ঈদের দিনটি পেয়েছি। এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। মৌলভীবাজার পৌরসভার প্রাণপ্রিয় পৌরবাসী সহ দেশ-বিদেশে অবস্থানকারী সকলকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। শুভেচ্ছা প্রদানকালে পৌরপিতা আরও বলেন, সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা জানেন, বিশ্বজুড়েই করোনা মহামারির কারণে জনজীবন বিপর্যস্ত। আমাদের দেশেও ছোবল বসিয়েছে করোনা। তাই উৎসবের এই দিনটিও আমাদের পালন করতে হচ্ছে সতর্কতার সঙ্গে, অনেক বিধিনিষেধ মেনে। আনন্দের এই দিনে আমি স্মরণ করছি, আমাদের সেইসব স্বজনদের, যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পরপারে। বিশেষ করে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে দেশে-বিদেশে আমাদের অনেক প্রিয়জন হারিয়েছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আর বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত সহ নানা অসুস্থতায় জীবন যুদ্ধে লড়ছেন, তাদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দ্রুত সুস্থতার দোয়া প্রার্থনা করছি। শুভেচ্ছা প্রদান কালে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আলহাজ্ব ফজলুর রহমান বলেন, প্রিয় মৌলভীবাজার পৌরবাসী, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছরে পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে আমি স্মরণ করছি একাত্তরের মুক্তিসংগ্রামে আত্মদানকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। তাদের পরিবারের প্রতিও জানাচ্ছি ঈদ শুভেচ্ছা। আসুন সবাই মিলে আমাদের বাংলাদেশ তথা প্রাণের শহর মৌলভীবাজারকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী নগর প্রতিষ্ঠায় একসাথে কাজ করি। করোনা মহামারি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের তাগিদ দিয়ে মেয়র আরো বলেন, সম্মানিত পৌরবাসী, করোনা ভাইরাসের সংক্রমণ দিনকে দিন বাড়ছে। এমন সংকট মোকাবেলায় সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে অনুসরণ করি। মাস্ক পরি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুই। সকল আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনন্দ বিলিয়ে দেই সকলের ঘরে ঘরে, সেই প্রত্যাশা রইল। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। নিরাপদে কাটুক সকলের ঈদ আয়োজন প্রত্যাশা।
7:02 am, Wednesday, 20 May 2026
News Title :
ঈদ শুভেচ্ছায় মৌলভীবাজার পৌরবাসীর উদ্দেশে যা বললেন মেয়র ফজলুর রহমান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:16:27 pm, Tuesday, 11 May 2021
- 992 Time View
Tag :
Popular Post





























