12:11 pm, Tuesday, 15 September 2026

উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ!

ডেস্ক রিপোর্ট : প্রথম ম্যাচ খেলতে নেমেই আইপিএল থেকে ছিটকে পড়েছিলেন কেইন উইলিয়ামসন। গুজরাট টাইটানসের এই ব্যাটসম্যানকে নিয়ে এবার এলো আরও বড় দুঃসংবাদ। অক্টোবর। নভেম্বরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েছেন উইলিয়ামসন।

কেইনের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে স্ক্যান রিপোর্টে। যার জন্য সপ্তাহ তিনেকের মধ্যেই শল্যবিদের ছুরির তলায় নিউজিল্যান্ড অধিনায়ককে যেতে হবে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গাইকোয়াড়ের মারা শূন্যে ভেসে সীমানার দিকে যাওয়া বল লাফিয়ে ফেরাতে গিয়ে হাঁটুর চোট পান উইলিয়ামসন। লিগামেন্টে সার্জারির পর সাধারণত ফিট হয়ে উঠতে মাস ছয়েক সময় লাগে।

কেইন উইলিয়ামস বিশ্বকাপ না খেললে সেটা কিউই দলের জন্য সেটা হবে বড় একটা ধাক্কা। ১৬১টি ওয়ানডেতে উইলিয়ামসেনর ব্যাটিং গড় ৪৭.৮৩। উইকেটে গিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্যাট করায় তার জুড়ি মেলা ভার।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ গ্যারি স্টিড অবশ্য বিশ্বকাপে দলের সেরা ব্যাটসম্যানটিকে পাওয়ার আশা এখনই ছাড়ছেন না, ‘আমরা কেইনকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছি না, যদিও এই পর্যায়ে এটাকে অসম্ভব বলেই মনে হচ্ছে। অপ্রত্যাশিত এই চোট কঠিন সময়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কেইনকে। আমাদের প্রথম ভাবনা- এই মুহূর্তে আমরা কেইনের পাশেই আছি।’

কেইনের অনুপস্থিতিতে এই বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন টম ল্যাথাম। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তিনি দলকে নেতৃত্ব দেবেন। কেইন সুস্থ হয়ে না উঠলে হয়তো ওয়ানডে বিশ্বকাপেও।

Tag :
About Author Information

Sirajul Islam

উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ!

Update Time : 07:21:55 am, Thursday, 6 April 2023