3:03 am, Tuesday, 17 February 2026

উত্তপ্ত এফডিসি

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত এফডিসি। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এ মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

মিটিংয়ে উপস্থিত থাকার কথা রয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারের। তবে মিটিং এ আসছে না জায়েদ খান। সময় নিউজকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন তিনি। বলেন, ‘না, আমি যাব না। ওনাদের লিগ্যালিটি নেই। আমি কেন যাব?’

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এফডিসিতে। জায়েদ খানের বিপক্ষে চলছে বিক্ষোভ। মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা আজ বিকেল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীরা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে অন্যায় করেছে জায়েদ। ২০ বছর ধরে এফডিসিতে আছি। প্রায় ১০০টি সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই।

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না।

Tag :
About Author Information

Sirajul Islam

উত্তপ্ত এফডিসি

Update Time : 01:34:33 pm, Saturday, 5 February 2022