1:37 pm, Tuesday, 13 October 2026

উন্নয়নের জন্য আমার কাছে আসতে কাউকে ধরতে হবে না: জিল্লুর রহমান

স্টাফ রিপোটার: মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমার কাছে কোন দল মত নেই। আমার কাছে আসতেও কাউকে ধরতে হবে না, আমাকে আপনারা সবাই পাবেন। সবাই আসতে পারবেন। এই নৌকা দেশের ১৬ কোটি মানুষের জন্য। আমার নেত্রী দেশের ১৬ কোটি মানুষের। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষ আসতে পারবেন। এরজন্য আপনাদেরকে আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাহলেই নেত্রী আমার আসনে বেশি বেশি বরাদ্দ দিবেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার এলাকায় নির্বাচনী সভায় এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি উন্নয়নের জন্য এসেছি। মানুষের জন্য কাজ করা ছাড়া আমি কিছু বুঝি না। আমি এই অঞ্চলের কাজিরবাজার সেতু করে দিব। আপ্তাব উদ্দিন স্কুল আমরা কলেজ করে দিব। এই মৌলভীবাজার-শেরপুর সড়ক চারলেন হবে। আমি শপথ নেয়ার তিনদিনের মধ্যে এসব কাছের ডিওলেটার দিব। তাই ৭ তারিখ নৌকা মার্কার জয় হবে।

জনসভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব প্রমুখ। এর আগে জিল্লুর রহমান রাজনগর উপজেলার দক্ষিণ ধাইসার জামে মসজিদ ও ধাইসার এতিমখানা হাফিজিয়া মাদরাসা এবং মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারের মাজহার চৌধুরী মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উন্নয়নের জন্য আমার কাছে আসতে কাউকে ধরতে হবে না: জিল্লুর রহমান

Update Time : 02:09:04 pm, Friday, 29 December 2023