5:48 pm, Monday, 11 May 2026

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

Update Time : 10:19:38 am, Thursday, 15 August 2024