মোহাম্মদ জুয়েল মিয়া, অধ্যক্ষ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মিরের ময়দান, সিলেট|
কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে এইচ.এস.সি ও সমমান পরীক্ষা| একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো এই পরীক্ষা| কারণ এই ফলাফলের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি| তাই পরীক্ষার এই শেষ সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান|
অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়ম ও অস্থিরতার কারণে নিজেদের প্রস্তুতিকে দুর্বল করে ফেলে| কিন্তু মনে রাখতে হবে, এই কয়েকদিন নতুন কিছু শুরু করার সময় নয়; বরং পূর্বে পড়া বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে পুনরায় অনুশীলনের সময়| সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস ও নিয়মিত অধ্যয়ন একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে পারে|
কেমন হবে শেষ সময়ের প্রস্তুতি
পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রথম কাজ হবে একটি বাস্তবসম্মত রুটিন ˆতরি করা| প্রতিদিন কোন বিষয়ে কত সময় দেওয়া হবে তা নির্ধারণ করতে হবে| যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে সেগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে|
একটানা দীর্ঘ সময় না পড়ে ১ থেকে দেড় ঘণ্টা অধ্যয়ন করে কিছুক্ষণ বিরতি নেওয়া ভালো| এতে মস্তিষ্ক সতেজ থাকে এবং পড়া মনে থাকে বেশি| প্রতিদিন সকালে আগের দিনের পড়া রিভিশন করার অভ্যাস গড়ে তুলতে হবে|
শুধু বই পড়লেই হবে না, লিখেও অনুশীলন করতে হবে| কারণ পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর ও দ্রুত লিখতে পারাই সফলতার অন্যতম চাবিকাঠি| অনেক শিক্ষার্থী পড়া জানার পরও সময় ব্যবস্থাপনার অভাবে ভালো ফলাফল করতে পারে না|
বাড়িতে পড়াশোনার সঠিক পদ্ধতি
বর্তমান সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে| পরীক্ষার এই সময়টাতে মোবাইল ব্যবহার সীমিত করা অত্যন্ত জরুরি| বিশেষ প্রয়োজন ছাড়া ফেসবুক, ইউটিউব বা অনলাইন গেম থেকে দূরে থাকতে হবে|
পড়ার টেবিল পরিষ্কার ও নিরিবিলি রাখা উচিত| পড়াশোনার সময় পাশে প্রয়োজনীয় বই, খাতা ও কলম রাখতে হবে যেন বারবার উঠে যেতে না হয়|
রাত জেগে অতিরিক্ত পড়াশোনা না করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা প্রয়োজন| সুস্থ শরীর ছাড়া ভালো প্রস্তুতি সম্ভব নয়| নিয়মিত খাবার গ্রহণ, বিশুদ্ধ পানি পান এবং হালকা ব্যায়াম মনকে সতেজ রাখে|
পরীক্ষার আগে অন্যদের সাথে নিজের প্রস্তুতি তুলনা করে হতাশ হওয়া যাবে না| নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ˆধর্য ধরে এগিয়ে যেতে হবে|
বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ পরামর্শ
বাংলা
বাংলা বিষয়ের জন্য গদ্য, পদ্য, লেখক পরিচিতি, ব্যাকরণ ও সৃজনশীল অংশ সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে| কবিতার মূলভাব, গুরুত্বপূর্ণ লাইন ও ব্যাখ্যা ভালোভাবে বুঝে পড়তে হবে|
ব্যাকরণ অংশে সন্ধি, সমাস, কারক, বাক্য রূপান্তর, বানান ও শুদ্ধিকরণ নিয়মিত অনুশীলন করতে হবে|
সৃজনশীল প্রশ্নের উত্তরে:
প্রথমে প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে
অপ্রয়োজনীয় বড় লেখা দেওয়া যাবে না
প্রাসঙ্গিক তথ্য ও যুক্তি ব্যবহার করতে হবে
হাতের লেখা পরিষ্কার রাখতে হবে
বাংলা দ্বিতীয় পত্রে রচনা, ভাব-সম্প্রসারণ ও প্রতিবেদন বারবার লিখে অনুশীলন করলে পরীক্ষায় দ্রুত লেখা সহজ হয়|
ইংরেজি
ইংরেজি বিষয়ে ভালো ফলাফলের জন্য Grammar I Writing অংশে বিশেষ গুরুত্ব দিতে হবে|
Right Form of Verb
Transformation
Completing Sentence
Narration
Voice Change
Preposition
এসব নিয়মিত অনুশীলন করতে হবে|
Paragraph, Application, Email, CV, Dialogue I Composition নিজে লিখে অনুশীলন করলে আত্মবিশ্বাস বাড়ে|
Seen I Unseen Passage বুঝে পড়ার অভ্যাস করতে হবে| শুধু মুখস্থ না করে অর্থ বোঝার চেষ্টা করতে হবে|
ইংরেজি লেখার সময়:
ছোট ও শুদ্ধ বাক্য ব্যবহার করা ভালো
বানানের দিকে সতর্ক থাকতে হবে
অপ্রয়োজনীয় কাটাকাটি করা যাবে না
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ((ICT)
আইসিটি বিষয়ে তত্ত্ব ও ব্যবহারিক অংশ দুটিই গুরুত্বপূর্ণ|
বিশেষভাবে গুরুত্ব দিতে হবে:
Number System
Boolean Algebra
Logic Gate
HTML
Database
Networking
Cyber Security
চিত্র ও Diagram সুন্দরভাবে আঁকার অভ্যাস করতে হবে| সংজ্ঞা ছোট ও নির্ভুলভাবে লিখতে হবে|
পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানে শুধু সূত্র মুখস্থ করলে হবে না; সূত্রের প্রয়োগ বুঝতে হবে|
গুরুত্বপূর্ণ অধ্যায়:
গতি বল কাজ ও শক্তি তাপ বিদ্যুৎ আধুনিক পদার্থবিজ্ঞান
প্রতিটি অংক ধাপে ধাপে সমাধান করতে হবে| একক উল্লেখ করা অত্যন্তগুরুত্বপূর্ণ|
গঈছ অংশে তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে উত্তর করতে হবে|
রসায়ন
রসায়নে বিক্রিয়া, সংকেত, রাসায়নিক সমীকরণ ও গাণিতিক সমস্যার উপর গুরুত্ব দিতে হবে|
ˆজব রসায়ন
পর্যায় সারণি
রাসায়নিক বন্ধন
তড়িৎ রসায়ন
গ্যাসীয় অবস্থা
এসব অধ্যায় বারবার রিভিশন করতে হবে|
সমীকরণ লেখার সময়:
সঠিক সংকেত ব্যবহার করতে হবে
Balanced Equation লিখতে হবে
প্রয়োজন হলে Diagram ব্যবহার করতে হবে
উচ্চতর গণিত
উচ্চতর গণিতে সফলতার একমাত্র উপায় নিয়মিত অনুশীলন|
শুধু সমাধান দেখে গেলে হবে না; নিজে হাতে বারবার করতে হবে| গুরুত্বপূর্ণ সূত্র আলাদা খাতায় লিখে প্রতিদিন দেখতে হবে|
পরীক্ষার হলে:
প্রতিটি ধাপ পরিষ্কারভাবে লিখতে হবে
Shortcut ব্যবহার করতে গিয়ে ভুল করা যাবে না
গ্রাফ সুন্দরভাবে আঁকতে হবে
হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞানে খাতা উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ|
Journal
Ledger
Trial Balance
Financial Statement
এসব বারবার অনুশীলন করতে হবে|
অংকের হিসাব সুন্দরভাবে সাজিয়ে লিখলে পরীক্ষকের কাছে ভালো ধারণা ˆতরি হয়|
ব্যবস্থাপনা ও ফিন্যান্স
তত্ত্বভিত্তিক উত্তর লেখার সময়:
সংজ্ঞা
ˆবশিষ্ট্য
গুরুত্ব
উপসংহার
এই ধাপে উত্তর লিখলে ন¤^র বেশি পাওয়া যায়|
মানবিক বিভাগের বিষয়সমূহ
ইতিহাস, পৌরনীতি, সমাজবিজ্ঞান ও অর্থনীতির ক্ষেত্রে তথ্য, ব্যাখ্যা ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ|
উত্তর লেখার সময়:
পয়েন্ট আকারে লেখা ভালো
সাল ও গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুল হতে হবে
প্রশ্নের সাথে মিল রেখে উত্তর লিখতে হবে
পরীক্ষার খাতায় উত্তর লেখার কৌশল
অনেক শিক্ষার্থী পড়া জানার পরও সঠিক উপস্থাপনার অভাবে কাঙ্ক্ষিত ফল পায় না| তাই উত্তর লেখার কিছু গুরুত্বপূর্ণ কৌশল জানা প্রয়োজন|
১. প্রশ্ন ভালোভাবে পড়তে হবে| প্রশ্নবুঝে উত্তর না লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে|
২. সহজ প্রশ্ন আগে উত্তর করতে হবে যে প্রশ্ন সবচেয়ে ভালো জানা আছে সেটি আগে লিখলে আত্মবিশ্বাস বাড়ে|
৩. সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে অতিরিক্ত সময় দেওয়া যাবে না|
৪. পরিচ্ছন্ন লেখা জরুরি খাতায় অতিরিক্ত কাটাকাটি না করে পরিষ্কারভাবে লিখতে হবে|
৫. পয়েন্ট ও উপ-শিরোনাম ব্যবহার করতে হবে এতে উত্তর দেখতে সুন্দর লাগে এবং পরীক্ষক সহজে বুঝতে পারেন|
৬. Diagram ও Chart ব্যবহার যেখানে প্রয়োজন সেখানে চিত্র ব্যবহার করলে ন¤^র বাড়ার সম্ভাবনা থাকে|
৭. রোল, রেজিস্ট্রেশন ও সেট কোড সতর্কতার সাথে পূরণ করতে হবে অবহেলার কারণে অনেক সময় বড় সমস্যা ˆতরি হয়|
পরীক্ষার আগের দিন করণীয়
Admit Card, Registration Card ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে
অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না
নতুন কিছু পড়া শুরু না করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন করতে হবে
পর্যাপ্ত ঘুমাতে হবে
সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে
অভিভাবকদের প্রতি পরামর্শ
অভিভাবকদের উচিত সন্তানদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ না করা| তাদের মানসিকভাবে সাহস দেওয়া এবং শান্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন| পরীক্ষার সময় পরিবারের ইতিবাচক আচরণ একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়|
উপসংহার
এইচ.এস.সি পরীক্ষা শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ| তাই ভয় বা হতাশা নয়, আত্মবিশ্বাস ও পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে এগিয়ে যেতে হবে| নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উপস্থাপন ও মানসিক দৃঢ়তাই সফলতার মূল চাবিকাঠি|
পরিশেষে, এইচ.এস.সি ২০২৬ ব্যাচের সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা| অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরাই আগামী দিনের সফল বাংলাদেশ গড়ে তুলবে|

নিজস্ব প্রতিবেদক 





















