3:59 am, Tuesday, 17 November 2026

‘এই জায়গা, এই মাঠ আমি ছেড়ে যেতে চাই না’

ডেস্ক রিপোর্ট : একটি দীর্ঘ পথচলার শেষ। মাঠজুড়ে উৎসব, মুখে হাসি তবু চোখের কোণে জল।

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে এমনই এক আবেগঘন রাত কাটালেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর বিদায়ী বক্তব্যে বারবার ফিরে এলেন স্মৃতির কাছে, কৃতজ্ঞতা জানালেন সতীর্থ ও সমর্থকদের।

শেষ পর্যন্ত নিজেকেও ধরে রাখতে পারলেন না আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মঙ্গলবার রাতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ছিল বিশেষ আয়োজন।

মাঠের পারফরম্যান্সেও নিজের শেষ রাতটাকে স্মরণীয় করে রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি।
তবে ম্যাচের পর মাইক হাতে নেওয়ার মুহূর্তটিই হয়ে ওঠে রাতের সবচেয়ে আবেগঘন দৃশ্য। শুরুতে হাসিমুখে কথা বললেও একপর্যায়ে মেসির চোখ ভিজে ওঠে। জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সবার আগে বাবার কথা মনে পড়ার কথাও জানান তিনি।

মেসি বলেন, ‘কী বলব ঠিক বুঝে উঠতে পারছি না। মাথায় অনেক কিছুই ঘুরছে। আজকের এই রাতে সবার আগে যার কথা আমার মনে পড়ছে, তিনি আমার বাবা (হোর্হে মেসি)।’

দুই দশকের বেশি সময় জাতীয় দলের সঙ্গে কাটানোর পর এবার সত্যিই সেই অধ্যায়ের সমাপ্তি। বিদায় নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না মেসির জন্য। আর্জেন্টিনার হয়ে মাঠে নামার অনুভূতিকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বুঝিয়ে দেন, এই জায়গা থেকে দূরে সরে যাওয়া কতটা কঠিন।

মেসি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না। আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।’

সতীর্থদের প্রতিও ছিল তার গভীর কৃতজ্ঞতা। মেসি মনে করেন, জাতীয় দলের সতীর্থরা তার অনেক স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো সাফল্যের কথা স্মরণ করে তিনি তাদের ‘বীর যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।

বিদায়ী বক্তব্যের শেষটায় আর আবেগ ধরে রাখতে পারেননি মেসি। মনুমেন্তালের সঙ্গে তার সম্পর্ক যে কতটা গভীর, সেটিই ফুটে ওঠে তার শেষ কথাগুলোতে।

মেসি বলেন, ‘আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত।’

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

‘এই জায়গা, এই মাঠ আমি ছেড়ে যেতে চাই না’

Update Time : 07:39:46 am, Wednesday, 7 October 2026