11:30 pm, Wednesday, 18 February 2026

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী একাত্তরকে পিছিয়ে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজতি নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদের বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এটা কিন্তু খুব জরুরি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না।

একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।
এসময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

নির্বাচন পাঁচ বছরে আমরা একবারই দিই। ভোট কিন্তু একটি আমানত। এর খেয়ানত করা উচিত না, অর্থাৎ নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দেব, যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়।

এসময় জেলা বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

Update Time : 10:15:02 am, Tuesday, 3 February 2026