11:36 pm, Wednesday, 18 February 2026

একটি দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে: আসিফ

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শীতকালে আমরা দেখি সুন্দর সুন্দর জায়গায় অতিথি পাখিরা ঘুরতে আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল এলে যেভাবে আমরা দেখি অতিথি পাখিরা উড়ে গেছে, ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পূনর্বাসন করা যাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ আরও বলেন, যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু আপনারা ভোটটা তাকেই দিবেন যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।

আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।
হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্যদলকে মোনাফেক বলে। আমরা তাদের মোনাফেক বলতে চাই না। আশা করছি, তারা মোনাফেকি করবে না।
এনসিপি আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

একটি দল লন্ডন-আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে: আসিফ

Update Time : 10:38:07 am, Sunday, 1 February 2026