8:02 am, Sunday, 9 August 2026

একদিনে নিশ্চিত ও সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : সারাদেশে ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে চারজন এবং নিশ্চিত হামে একজনসহ মোট পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭৯ এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১১ হাজার ৪৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৫০০ জন।

গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

একদিনে নিশ্চিত ও সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু

Update Time : 10:27:20 am, Sunday, 12 July 2026