7:36 am, Friday, 23 January 2026

“সাংবাদিকদের মাঝে নির্বাচনী সচেতনতা: মৌলভীবাজারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার”

Oplus_131072

মনিরুজ্জামান মনির :: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগ ও আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম। সার্বিক সহযোগিতায় ছিল জেলা তথ্য অফিস, মৌলভীবাজার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল গণমাধ্যমকর্মীদের সাথে সরাসরি সংলাপে মিলিত হয়ে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “গণমাধ্যম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মেরুদণ্ড। নির্বাচনকালীন সময়ে সঠিক, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে তারা জনগণকে সচেতন করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।”

বিশেষ অতিথি আসিফ মহিউদ্দীন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও গণমাধ্যমের সাথে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আস্থা প্রদান করেন।

সেমিনারে স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে নির্বাচনী আচরণবিধি, ভুয়া খবর প্রতিরোধ, তথ্য প্রাপ্তির সুযোগ, এবং নির্বাচনী পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের নৈতিক দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সকল প্রশ্নের সরাসরি ও বিস্তারিত জবাব দেন, যা অনুষ্ঠানে উন্মুক্ত ও গঠনমূলক সংলাপের পরিবেশ সৃষ্টি করে।

এ সেমিনারের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের অংশগ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করতে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ষড়যন্ত্রকারীরা সক্রিয়, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন: মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান

“সাংবাদিকদের মাঝে নির্বাচনী সচেতনতা: মৌলভীবাজারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার”

Update Time : 08:46:18 am, Wednesday, 7 January 2026