5:58 am, Wednesday, 18 February 2026

এখনই খুলছে না পোশাক কারখানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: এখনি পোশাক কারখানা খুলে দেয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার, সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার এর বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। বিধিনিষেধ মানতে অনীহা রয়েছে। যারা প্রয়োজনেও বের হচ্ছেন এবং যেসব বরাত দিয়ে বের হচ্ছেন, সেগুলো যাচাই করা হবে। যাচাইয়ে খটকা পেলে সংক্রমণ নিরোধ আইনে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

এখনই খুলছে না পোশাক কারখানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Update Time : 09:55:22 am, Monday, 26 July 2021