10:07 am, Wednesday, 15 July 2026

এখন অস্থির সময় চলছে : আঁখি আলমগীর

বিনোদন রিপোর্ট: সংগীতজগতের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। তার সুরের জাদুতে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে একেবারেই কম গান করছেন আঁখি।

সর্বশেষ চলতি বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনো গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে। নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়। সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন আঁখি। গায়িকা বলেন, গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।

তিনি আরও বলেন, আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি।

সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান। শ্রোতারা এখনো মুগ্ধ হয়ে শোনেন গানগুলো।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

এখন অস্থির সময় চলছে : আঁখি আলমগীর

Update Time : 12:43:22 pm, Monday, 15 July 2024