4:16 pm, Wednesday, 7 October 2026

এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম

ডেস্ক রিপোর্ট::এফ এ কাপের চতুর্থ রাউন্ডে টটেহ্যাম হটস্পারের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সোমবার এফএ কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী চতুর্থ রাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আতিথ্য দিবে ইন-ফর্ম অ্যাস্টন ভিলাকে। প্রিমিয়ার লিগ টেবিলে এই মুহূর্তে স্পার্সদের থেকে এক পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। উড়তে থাকা ভিলা রয়েছে দ্বিতীয় স্থানে, চেলসি নেমে গেলে ১০ম স্থানে। চতুর্থ রাউন্ডে ফুলহ্যাম ঘরের মাঠে স্বাগত জানাবে নিউক্যাসল ইউনাইটেডকে। শেফিল্ড ইউনাইটেড আরেক অল-প্রিমিয়ার লিগ ম্যাচে ব্রাইটনকে আতিথ্য দিবে। আগামী ২৭-২৮ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডে আর্সেনালকে বিদায় করা লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ড্র অনুযায়ী অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে পাচ্ছে। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ নরউইচ সিটি ও ব্রিস্টল রোভার্সের মধ্যকার রিপ্লেতে বিজয়ী দল। প্রতিযোগিতায় সবচেয়ে নিচু সারির দল ষষ্ঠ টায়ারের মেইডস্টোন ইউনাইটেড খেলবে দ্বিতীয় টায়ারের ইপসুইচ টাউনের বিপক্ষে। ক্রিস্টাল প্যালেস ও এভারটনের মধ্যকার রিপ্লেতে বিজয়ী দল আতিথ্য দিবে লুটন টাউন ও বোল্টন ওয়ান্ডারার্সের বিজয়ী দলকে। ১২ বারের এফএ কাপ বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ রাউন্ডে নিউপোর্ট কান্ট্রি ও ইস্টলেইর মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম

Update Time : 06:58:11 am, Wednesday, 10 January 2024