ক্রীড়া ডেস্ক : ইংলিশ ফুটবলের তৃতীয় সারির লিগ এফএ কাপের চতুর্থ রাউন্ডে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও চেলসির মতো বড় দলগুলো।
সন্ধ্যা সাড়ে ৬ টায় স্ট্যামফোর্ড ব্রিজে প্লাইমাউথ আর্গাইলকে আতিথেয়তা দেবে থমাস টুখেলের চেলসি। অন্যদিকে রাত ৯ টায় হাইভোল্টেজ ম্যাচে ফুলহ্যামের মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যান সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই থেকে কিছুটা পিছিয়ে গেছে থমাস টুখেলের শিষ্যরা। তাই বলে বছরটা তো আর ট্রফি খরায় কাটানো যায় না। নক আউটপর্বের লিগ এফএ কাপের শিরোপা ঘরের তোলার সুযোগ আছে তাদের। অবশ্য ইএফএল কাপের ফাইনালে আগামী ২৭ ফেব্রুয়ারি লিভারপুলকে হারাতে পারলে মৌসুমের প্রথম ট্রফি নিজেদের ঘরে তুলবে চেলসি।
এদিকে এফ কাপের শিরোপা জেতার পথে চতুর্থ রাউন্ডের ম্যাচে জিততে হবে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে। দলটির বিপক্ষে সবশেষ ১৯৮৯ সালে মাঠে নেমেছিল চেলসি। সে ম্যাচে অবশ্য ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্লুজরা। আর চেলসিকে শেষবার ৪২ বছর আগে লিগ কাপে হারিয়েছিল প্লাইমাউথ। শক্তির বিচারে চেলসি এখনও বেশ এগিয়ে। তবে মাঠের পারফরম্যান্সই বলে দিবে কারা জয়ের যোগ্য।
এদিকে ইংল্যান্ডে পা রাখার পর থেকে লিগে একচেটিয়া আধিপত্য করলেও এফএ কাপের অভিজ্ঞতাটা সুখকর নয় গার্দিওলার জন্য। দায়িত্ব গ্রহণের পর কেবল একবার এই শিরোপা উচিয়ে ধরতে পেরেছেন এই স্প্যানিশ কোচ। তাই চতুর্থ রাউন্ডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তার জন্য। কারণ সিটি যেমন ইপিএলের টেবিল টপার, তেমনি তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম দ্বিতীয় বিভাগ ফুটবলের বর্তমান টপার।
দুই দলই সাম্প্রতিক সময়ে ফুটবল পায়ে দারুণ সময় কাটাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে পেপ গার্দিওলার শীষ্যরা সবশেষ ৯ ম্যাচে অপরাজিত। আর ঘরের মাঠে খেলা শেষ ৮ ম্যাচের আটটিতেই পেয়েছে জয়ের দেখা। অন্যদিকে জানুয়ারিতে ৬ ম্যাচ খেলা ফুলহ্যাম জয় পেয়েছে পাচটিতেই। ম্যাচগুলোতে ২৪ গোল করা দলটি ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে সিটির জন্য।

নিজস্ব প্রতিবেদক 




























