3:03 am, Wednesday, 14 January 2026

এফবিআইয়ের কার্যালয়ে হামলার চেষ্টা, বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ, মাত্র কয়েকদিন আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই, যা তার উগ্র সমর্থকদের ক্ষুব্ধ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুটি ঘটনার মধ্যে যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জাানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ওয়াইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা চালান অস্ত্রধারী এক ব্যক্তি। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে তিনি পালিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ওই ব্যক্তি গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার আগে একটি নেইল গান (পেরেক মারার যন্ত্র) ফায়ার করেন এবং এআর-১৫ ধরনের রাইফেল উঁচিয়ে ধরেন।

মার্কিন পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। গাড়ি থামার পর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে গুলি বিনিময় হয়।

তখনও পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি। সন্দেহভাজন ব্যক্তি এরপর পুলিশের দিকে অস্ত্র তাক করলে নিরাপত্তা কর্মকর্তারা গুলি চালান এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এর আগে ট্রাম্পের বাসভবনে অভিযানের পর গত বুধবার এফবিআইয়ের বিরুদ্ধে দেওয়া হুমকির নিন্দা জানিয়েছেন সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার ওয়ে। তিনি এ ঘটনাকে ‘দুঃখজনক ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

এফবিআইয়ের কার্যালয়ে হামলার চেষ্টা, বন্দুকধারী নিহত

Update Time : 06:53:02 am, Friday, 12 August 2022