4:21 pm, Wednesday, 7 October 2026

এবার অক্ষয়কে ফেরানোর দায়িত্ব নিলেন সুনীল

ডেস্ক রিপোর্ট : সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। এ বছর তার অভিনীত কোনো সিনেমা বক্স অফিসে সফলতা পায়নি। খবর বেরিয়েছে, লাগাতার ফ্লপের কারণে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে বাদ পড়েছেন তিনি। তার বদলে আসছেন বলিউডের তরুণ তুর্কি কার্তিক আরিয়ান। যদিও পরে এক সাক্ষাৎকারে খিলাড়ি জানিয়েছিলেন, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় নিজেই সিনেমাটি ছেড়ে দিয়েছেন।

এদিকে ‘হেরা ফেরি-থ্রি’তে অক্ষয় না থাকায় অনুরাগীরা বেশ হতাশ। তাকে ছাড়া এই সিনেমাটি কল্পনাও করতে পারছেন না তারা। কারণ, ছবির রাজু চরিত্রটি যে তাদের মনে দাগ কেটে আছে।

তবে মজার বিষয় হলো, ‘হেরা ফেরি’র অক্ষয়ের সহ-অভিনেতা সুনীল শেঠি জানিয়েছেন, তিনি অক্ষয়কে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে রাজি করাবেন। ভারতীয় একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে সুনীল বলেছেন, ‘আমি জানতাম না যে, অক্ষয় সিনেমাটি ছেড়ে দিয়েছেন। পরে জেনে বেশ অবকা হয়েছি। তাকে এই ছবিতে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

এজন্য অক্ষয়ের বিষয়ে ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়লার সঙ্গে কতা বলবেন বলে জানিয়েছেন সুনীল। তিনি মনে করেন, অক্ষয় ছাড়া ‘হেরা ফেরি-থ্রি’ সম্ভব নয়।

সুনীলের এমন কথায় আশায় বুক বেঁধেছেন ‘হের ফেরি’র ভক্তরা। তারা প্রত্যাশা করছেন, সুনীল ঠিকই অক্ষয়কে এই ছবিতে ফিরিয়ে আনতে পারবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

এবার অক্ষয়কে ফেরানোর দায়িত্ব নিলেন সুনীল

Update Time : 07:47:19 am, Thursday, 17 November 2022