7:25 pm, Wednesday, 17 December 2025

এবার উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় আবুল কালাম (৬০) নামে এক এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরও দুুইজন আহত হয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই ক্যাম্পের বাসিন্দা। আহতরা হলেন- একই ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

কক্সবাজারস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে রোববার ভোরে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবুল কালামসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আবুল কালাম মারা গেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

এবার উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : 10:43:13 am, Sunday, 13 February 2022