7:00 am, Wednesday, 18 February 2026

এবার নির্বাচনে প্রার্থী হলেন পরিমণি

বিনোদন ডেস্ক :: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। আগামী ২৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নায়ক সাইমন সাদিক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে সই করেছেন পরীমণি।

সম্প্রতি মা হওয়ার খবর জানিয়েছেন পরীমণি। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন তিনি।

শিল্পীদের নানা সমস্যায় পাশে থাকার নজির রয়েছে পরিমণির। জানা গেছে, শিল্পীদের অনেকেই পরীমনির নির্বাচনের খবরে আনন্দিত হয়েছেন।

এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Tag :
About Author Information

Sirajul Islam

এবার নির্বাচনে প্রার্থী হলেন পরিমণি

Update Time : 12:13:46 pm, Wednesday, 12 January 2022