6:31 pm, Wednesday, 17 December 2025

এবার বিশ্বসেরা গানের তালিকায় ‘লাগে উরা ধুরা’

ডেস্ক রিপোর্ট :: সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ‘তুফান’ সিনেমাটি। অন্যদিকে ইউটিউবে রাজত্ব করছে এই ছবিটির গানগুলো। এবার এ ছবির ‘লাগে উরা ধুরা’ গানটি উঠে এলো বিশ্ব সেরা গানের তালিকায়। অর্থাৎ ইউটিউবে বিশ্বব্যাপী সেরা ১০০ গানের তালিকার প্রথম ৪-এ অবস্থান করছে ‘লাগে উরা ধুরা’ গানটি।

সিনেমা প্রেমীরা বলছেন, রায়হান রাফি পরিচালিত ‘তুফান’-এর ‘লাগে উরা ধুরা’ গানের এই সাফল্য বাংলা সঙ্গীতের কাছে নিঃসন্দেহে গর্বের! মাত্র দুই মাসে এমন সাফল্য অভূর্তপূর্ব।

সোশ্যাল মিডিয়াতে, ‘লাগে উরা ধুরা’ গানে রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ। দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে ১০০ মিলিয়ন। এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী। তারা এ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লেখেন রাসেল মাহমুদ, শরিফ উদ্দিন এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান। শাকিবের সঙ্গে গানটিতে পারফর্ম করেছেন মিমি চক্রবর্তী।

কোরবানি ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় আলফা আই প্রযোজিত ‘তুফান’। মুক্তির পঞ্চম সপ্তাহেও সিনেমাটি দেশের ৭৯টি প্রেক্ষাগৃহের পাশাপাশি পৃথিবীর ১৭টি দেশে চলছে। ইতোমধ্যে ‘তুফান’কে অলটাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে।

শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও নাবিলা। আরো দেখা গেছে- মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

এবার বিশ্বসেরা গানের তালিকায় ‘লাগে উরা ধুরা’

Update Time : 07:33:30 am, Monday, 15 July 2024