10:25 am, Sunday, 7 December 2025

এবার বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ, পাত্র কে

ডেস্ক রিপোর্ট : নতুন বছরের শুরুতেই শোবিজে পড়েছে বিয়ের ধুম। অল্প কিছুদিনে ব্যবধানে বিয়ে করেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা। টিভি পর্দার পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনায় গত কয়েক বছর ধরে দ্যুতি ছড়াচ্ছেন হাস্যোজ্জ্বল মৌসুমী মৌ। অভিনয়েও তার সাবলিল উপস্থিতি। এবার বিয়ে করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দুজনের বিয়ে।

বিয়ের খবর মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

অভিনেত্রী বলেন, আরিফ আমাকে পছন্দ করতেন। পরে সে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমি তার কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নিই বিয়ে নিয়ে ভাবার জন্য। এরপর একটা পর্যায়ে মনে হয়, তাকে বিয়ে করা যায়।

জানা যায়, মৌয়ের স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শোবিজ অঙ্গনে প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার মৌয়ের। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও চুটিয়ে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

এবার বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ, পাত্র কে

Update Time : 07:20:02 am, Wednesday, 24 January 2024