4:45 am, Wednesday, 15 July 2026

এমএলএসে পেছাল মেসির অভিষেক, ‘দায়ী’ নিজেই!

ডেস্ক রিপোর্ট : ফরাসি ক্লাব পিএসজি অধ্যায়ের ইতি টেনে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব (এমএলএস) ইন্টার মায়ামিতে। আমেরিকান ক্লাবটির জার্সিতে একাধিক ম্যাচ খেললেও এখনও এমএলএসে অভিষেক হয়নি মেসির। চলতি মাসের ২০ তারিখে আর্জেন্টিনার অধিনায়কের এমএলএসে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন অভিষেক হচ্ছে না মেসির। ইতোমধ্যেই মায়ামি-শার্লট এফসির ম্যাচটি স্থগিত করা হয়েছে।

মেসির অভিষেক পিছিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন মেসি নিজেই। দুর্দান্ত পারফরম্যান্স করে লিগস কাপে মায়ামিকে কোয়ার্টার ফাইনালে উঠিয়েছেন মেসি। আর এ কারণেই বিশ্বকাপজয়ী এই ফুটবলারের লিগ অভিষেকটা পিছিয়েছে।

যে ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসে অভিষেকের কথা ছিল মেসির, সেই শার্লট এফসিই লিগস কাপের শেষ আটে ইন্টার মায়ামির প্রতিপক্ষ। মেসির লিগ অভিষেক পেছানোর খবর নিশ্চিত করে এক বার্তায় ইন্টার মায়ামি লিখেছে, ‘মেজর লিগ সকার (এমএলএস) ইন্টার মায়ামি-শার্লট এফসির ২০ আগস্টের এমএলএস ম্যাচটি স্থগিত করেছে। ওই ম্যাচের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।’

সবকিছু ঠিক থাকলে ২০ আগস্টের পরিবর্তে ২৬ আগস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে এমএলএসে অভিষেক হতে পারে মেসির। এর তিন দিন আগে ২৩ আগস্ট ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে খেলা আছে মেসিদের।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

এমএলএসে পেছাল মেসির অভিষেক, ‘দায়ী’ নিজেই!

Update Time : 08:33:46 am, Thursday, 10 August 2023