10:15 am, Thursday, 11 June 2026

এরউইর সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে হার। টাটকা ক্ষতের স্মৃতি নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে লড়ছে সাউদ আফ্রিকা। প্রথমদিনে ভালোই করেছে সফরকারী দলটি। ৩ উইকেটে ২৩৮ রান তুলে দিন শেষ করেছে।

শুক্রবার হ্যাগলি ওভালে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এলগার ও সারেল এরউই। দলীয় ১১১ রানের মাথায় প্রোটিয়া অধিনায়কের উইকেট তুলে নেন টিম সাউদি। ৪১ রানে ফেরেন এলগার।

পরে এইডেন মার্করাম ৪২ করে নিল ওয়াগনারের বলে আউট হয়ে ফিরলে এরউইও টিকতে পারেননি। পরের ওভারেই হেনরি তুলে নেন শতক হাঁকানো এরউইকে। ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৮ রানে ফেরেন প্রোটিয়া ওপেনার।

বাকি দিনটা দেখেশুনে শেষ করেছেন রসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা। দুই ব্যাটারের নৈপুণ্যে আর কোনো ঝুঁকি বাড়েনি দিনের শেষভাগে। ডুসেন ১৩ ও বাভুমা ২২ রানে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

এরউইর সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

Update Time : 07:25:39 am, Friday, 25 February 2022