12:38 am, Tuesday, 20 January 2026

এশিয়ান গেমস : জাপানকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

ডেস্ক রিপোর্ট ::চীনের এশিয়ান গেমস কাবাডিতে ছেলেদের খেলায় শুভসূচনা করেছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে উড়িয়ে দিয়েছে। আজ সোমবার হাংজুর ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে প্রথমার্ধে বাংলাদেশ ২৫-৫ পয়েন্টে এগিয়ে ছিল।

ছেলেদের কাবাডিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, থাইল্যান্ড, চায়নিজ তাইপে ও জাপান। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে কাল মঙ্গলবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বুধবার লড়বে চায়নিজ তাইপের সঙ্গে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

ছেলেদের খেলায় জিতলেও নারীদের কাবাডিতে ৩৭-২৪ পয়েন্টে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় লাল-সবুজ দলের জন্য পদক জয়ের সম্ভাবনা ক্ষীণই বলা চলে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

এশিয়ান গেমস : জাপানকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

Update Time : 09:50:23 am, Monday, 2 October 2023