2:47 am, Thursday, 13 August 2026

এসকে সুর ও শাহ আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট :: পি কে হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং নির্বাহী পরিচালক শাহ আলম।

মঙ্গলবার সকাল ১০টার আগেই তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। এরপর তারা দুদকের নির্ধারিত উপস্থিতি খাতায় সই করে অপেক্ষমাণ কক্ষে বসেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, সকাল ১০টার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানের নামে আড়াই হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৪ মার্চ দুদকের উপ পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাদের তলব করে নোটিশ পাঠান।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন আইএলএফএসএল থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ২২টি মামলা করেছে দুদক।

এছাড়া এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ‘কাগুজে’ প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১৩টি মামলা করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এ মামলায় পি কে হালদারকে প্রধান আসামি করা হয়েছে।

তার দুই সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানে এস কে সুর ও শাহ আলমের নাম আসে।

পিপলস লিজিংয়ের অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত আমানতকারীরাও তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে আসছেন। তাদের আবেদনে হাই কোর্ট গতবছর যে ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাদের মধ্যে এস কে সুর চৌধুরীর নামও ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

এসকে সুর ও শাহ আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ

Update Time : 08:50:37 am, Tuesday, 29 March 2022