6:38 pm, Monday, 11 May 2026

এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরলেন নতুন বিমানবাহিনী প্রধান

ডেস্ক রিপোর্ট :: নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

রবিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শাল র ্যাংক ব্যাজ পরানো হয়।

বিমানবাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ বাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নতুন বিমান প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

র‌্যাংক ব্যাজ পরানোর এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।

নবনিযুক্ত বিমান প্রধান শেখ আব্দুল হান্নান বিদায়ী এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর স্থলাভিষিক্ত হলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরলেন নতুন বিমানবাহিনী প্রধান

Update Time : 08:16:45 am, Sunday, 13 June 2021