আব্দুল বাছিত খান : মৌলভীবাজার জেলার পর্যটন সমৃদ্ব জনপদ কমলগঞ্জ উপজেলার দুই কৃতি সন্তান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের কৃতি সন্তান আরিফুল হক চৌধুরীসিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে উপজেলার খুশালপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষে বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় লাভ করেন মুজিবুর রহমান চৌধুরী। জয়লাভের খবরে এলাকায় খুশীর বন্যা বইছে। সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
1:37 am, Sunday, 9 August 2026
News Title :
কমলগঞ্জের দুই কৃতি সন্তান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:41:11 am, Saturday, 14 February 2026
- 564 Time View
Tag :
Popular Post























