9:11 pm, Friday, 23 January 2026

কমলগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে নিউকো’র নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলারয় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৬০ জন কৃষকের মাঝে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজারের আয়োজনে উত্তর আমেরিকার “নিজেদের উদ্যোগে করি” (নিউকো) সংগঠনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় শমশেরনগরস্থ হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরজাহান সোহারার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার টাকা করে ১৬০ জন কৃষকের মাঝে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।  আজমল চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, এহসানা চৌধুরী, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, লেখক, গবেষক ও সমাজ সেবক আহমদ সিরাজ প্রমুখ।অতিথি শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় কমলগঞ্জের ব্যাপক এলাকার উঠতি আউশ ও রোপিত আমন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। নতুন করে ধানের চারা কেনার সামর্থ্য ছিল না কৃষকদের। কৃষকরা ধারদেনা করে নতুন করে জমিতে আবার আমন ধান রোপন করেছেন। কৃষকদের এ সমস্যার কথা ভেবে উত্তর আমেরিকা প্রবাসীদের সংগঠন নিউকো’র মাধ্যমে ইতিমধ্যে কুলাউড়া ও রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আজ কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চিহ্নিত করে ১৬০ জন কৃষককে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ষড়যন্ত্রকারীরা সক্রিয়, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন: মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান

কমলগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে নিউকো’র নগদ অর্থ বিতরণ

Update Time : 01:14:08 pm, Monday, 7 October 2024