ষ্টাফ রির্পোটার,কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনুনদী থেকে উত্তোলিত হওয়া বালু কমলগঞ্জ উপজেলার সড়ক ব্যবহার করে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে পরিবহন হচ্ছে। অতিরিক্ত বালু বহনকারী ১০ চাকার ট্রাক চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্থ হচ্ছে। ঝুঁকির মুখে রয়েছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক। ফলে মৌলভীবাজার সড়ক ও জনপথের আপত্তি অতিরিক্ত বালুবাহী ১০ চাকার যান চলাচল না করার নির্দেশনা দেয়। মৌলভীবাজার সড়ক ও জনপথের আপত্তি উপেক্ষা করে ধারণ ক্ষমতার অধিক ভারী গাড়িতে বালু পরিবহন করায় শনিবার দিবাগত রাতে ও রোববার ভোরে প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জে স্থানীয় জনসাধারণ অর্ধশতাধিক গাড়ি আটকিয়ে রাখেন। এদিকে রবিবার বিকেল ৪ টায় দিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বালু বোঝাই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
জানাযায়,অতিরিক্ত বালু বহনকারী গাড়ির কারনে সড়ক ও জনপথ বিভাগের শমশেরনগর-চাতলাপুর ও কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া উন্মুক্ত অনেক গাড়ির বালুর কারনে দুর্ঘটনার ঝুঁকির মুখে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘ প্রায় এক বছর ধরে বালু বহনের কারনে সড়কে যানজটসহ স্থানীয় ভাবে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠছেন।
রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ গত ১৯মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত সচিত্র পত্রে বলেন,কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ২২ মে.টন লোড বহন করার অনুমোদন রয়েছে। তবে বালু বহনকারী ধারণ ক্ষমতার অধিক ভারি গাড়িতে বালু মহালদারদের ৪০ থেকে ৫০ টন বালু বহনকারী ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে ফাউন্ডেশন সহসড়ক পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব ভারী গাড়িতে বালু পরিবহন বন্ধ হওয়া প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,অতিরিক্ত বোঝাই বালু বহনকারী ট্রাকগুলো রাতে আটক করেছে স্থানীয়রা। বিকেল মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করে বালু বোঝাই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা আরও জানান, কমলগঞ্জ-,শ্রীমঙ্গল সড়কের কালীবাড়ি নামক স্থানে কালভার্ট নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত বালু বোঝাই ট্রাক চলাচল না করে নিদের্শ দিয়েছে বালু ইজারাদার প্রতিষ্টান কুকিল এন্টারপ্রাইজ এর জুয়েল আহমেদকে।
9:31 pm, Sunday, 12 July 2026
News Title :
কমলগঞ্জে অতিরিক্ত বালু বহনকারী গাড়ি আটক: জরিমানা আদায়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:32:57 pm, Sunday, 27 October 2024
- 359 Time View
Tag :
Popular Post


























