কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সরকারি আইন লঙ্ঘন করায় ১৯টি মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জের ভানুগাছ বাজার ও শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাসরিন চৌধুরী। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
অভিযানকালে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলায় ১৪ হাজার ৪শ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) নাসরিন চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়নে ও নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
11:50 am, Saturday, 16 May 2026
News Title :
কমলগঞ্জে অভিযানে ১৯ মামলায় জরিমানা আদায়
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:52:42 pm, Tuesday, 13 July 2021
- 538 Time View
Tag :
Popular Post


























