অর্জুন দেবনাথ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একটি আধুনিক চারতলা ভীত বিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ৮ জুন বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা খুদেজা খাতুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
জানা যায় জেলা পরিষদের ২ কোটি ৮৪ লক্ষ ২২ হাজার ৮১৫ টাকা অর্থায়নে ৪তলা এই ভবনে ১৬ টি কামড়া থাকবে।
11:33 pm, Wednesday, 12 August 2026
News Title :
কমলগঞ্জে আধুনিক”ডাকবাংলো” চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:58:59 pm, Tuesday, 8 June 2021
- 476 Time View
Tag :
Popular Post


























