কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮মে) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার আলী নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার (৮৯ জন আলীনগর ইউপির ও কমলগঞ্জ সদর ইউপির ৩০জন)মোট ১১৯জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগীর বাচ্চা, ৫৯ কেজি খাবার ও সাথে ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, আলী নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান যে, পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মরগী বাচ্চা, হাঁসের বাচ্চা, খাদ্য ও ঔষধ সমগ্রী বিতরণ করা হবে।
এসময়ে বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
12:11 pm, Monday, 19 January 2026
News Title :
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:16:11 pm, Thursday, 8 May 2025
- 138 Time View
Tag :
Popular Post



























