9:21 pm, Sunday, 12 July 2026

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া চা বাগান এলাকায় দুর্বৃত্তদের দ্বারা জোরপূর্বক কৃষিপণ্য লুট এবং পান গাছ কেটে ফেলার ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিগত সরকারের স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিপালিত চিহ্নিত সন্ত্রাসী, দুর্বৃত্ত গোষ্ঠী বর্তমানে পূর্ণ উদ্যমে সক্রিয় রয়েছে। প্রতিটি চা বাগানের কয়েক হাজার শ্রমিকের মধ্যে মাত্র কয়েক শত শ্রমিকের কর্মসংস্থান চা বাগানে বাকিরা বিভিন্ন কৃষিকাজ বা পশু পালন করে জীবিকা নির্বাহ করে। সেভাবে ডবলছড়া (সুন ছড়া) চা বাগানের নন ওয়ার্কার শ্রমিকরা নিজেদের ভিটে বাড়ির আশেপাশে এবং বাগানের পতিত কিছু ভূমিতে পান ও লেবুর চাষ করে থাকে। তাদের এই কৃষি পণ্য বিগত সময়ের স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিপালিত কিছু দুর্বৃত্ত সিন্ডিকেট করে তাদেরকে বাজার নিয়ে যাওয়া থেকে বিরত ও জোরপূর্বকভাবে ও হুমকি দিয়ে তাদের উৎপাদিত কৃষি পণ্য নিজ বাড়িতে বিক্রয় করতে বাধ্য করে। ফলে এ সমস্ত দুর্বৃত্তরা সিন্ডিকেট করে তাদের বাজার মূল্যের এক-তৃতীয়াংশ বা অর্ধেক দামে বিক্রয় করতে বাধ্য করে। বাজারে বিক্রয়ের উদ্যোগ নিলে বা অন্য ক্রেতাদের নিকট বিক্রয়ের উদ্যোগ নিলে এ সমস্ত দুর্বৃত্তরা জোরপূর্বক বাধা প্রদান করে। এ সমস্ত দুর্বৃত্তদের এ ধরনের বেআইনি এবং অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করলে শ্রমিকদের পান গাছ কাটা সহ অন্যান্য গাছ কেটে বাগান এবং বাড়ি ধ্বংস ও বিনষ্ট করে।

মানববন্ধনে সর্বস্তরের চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা কৃষিপণ্য লুট ও পান গাছ ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য পারতালি রাজভর,গোপাল গোয়ালা,,জনক লাল দেশওয়ারা,লসমি রাজভর, চা শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা, নারী নেত্রী গীতা কানু, সীতারাম বীন এবং কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর।

বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষি সম্পদের ওপর হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি এলাকার কৃষি অর্থনীতির ওপরও আঘাত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি আবেদন করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 01:47:03 pm, Wednesday, 10 June 2026