আব্দুল বাছিত খান :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে আলিনগর চা বাগানের বাজার লাইনে চা শ্রমিক ও বৃদ্ধ বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার ১৭ জানুয়ারি সকাল ১১টায় বাজার লাইনে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র বিতরন অনুষ্টিত হয়। কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের উপদেষ্টা সঞ্জয় কৈরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর চা বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল আলম রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের কল্যাণে সদা সচেতন ও চা শ্রমিকদের আপনজন সজল কৈরী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলিয়া জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহন ভক্তি, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সুমন রবিদাস, সহ-সাধারণ সম্পাদক সৌরভ বীন, এবং সহ-কোষাধ্যক্ষ রাজিব বৈদ্য, এছাড়াও কমলগঞ্জ চা জনগোষ্ঠী যুব উন্নয়ন ফোরামের সকল সদস্য ও সদস্যাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
2:39 pm, Thursday, 19 February 2026
News Title :
কমলগঞ্জে চা শ্রমিক ও বয়স্কদের মাঝে শীতবস্ত্র বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:48:35 am, Saturday, 17 January 2026
- 67 Time View
Tag :
Popular Post
























