কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম কুমড়াকাপন এলাকায় এক প্রতিবন্ধির বসত ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে কমলগঞ্জ থানায় ভুক্তভোগী প্রতিবন্ধি আকল মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ১৩ জানুয়ারী দুপুর ১টার দিকে শুপারী গাছের লাকড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধি আকল মিয়াকে বাড়িতে একা পেয়ে মারধর ও একমাত্র সম্বল বসত ঘর দা দিয়ে কুপিয়ে টিনের বেড়া কেটা ফেলা হয়, মুল্যবান জিনিস পত্র ভাংচুর করা হয় এবং নগদ ৫০,০০০ হাজার টাকা সুকেচ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ এনে রাতে কমলগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্ত করা হয়, মৃত কবির হোসেন হুছন এর স্ত্রী ফুলসুবা বেগম(৪২) এবং তাদের সন্তান সাইফুর রহমান স্বপন(২৫) মাহবুবুল আলম তুহিন (২২) জান্নাতুল ফেরদৌস (১৯)। খবর পেয়ে ১৩ জানুয়ারী বিকালে কমলগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও ইউপি সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবন্ধি আকল মিয়া ঘটনার সুষ্ট তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে আকুল আবেদন জানান।

নিজস্ব প্রতিবেদক 


























