কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের জসমতপুর এলাকায় জসমতপুর প্রবাস বাংলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৫৫টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৮ এপ্রিল বিকাল ৩টায় জসমতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে হাজী ডা: মো: আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইউপি সদস্য আলী আশরাফ চৌধূরী সেলিম, মো: আব্দুল মকিত , মো: শফিক আহমদ, আব্দুস শহিদ, সাংবাদি আব্দুল বাছিত খান, আমিনুল ইসলাম হিমেল প্রমুখ। জসমতপুর প্রবাস বাংলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে উপস্তিত ছিলেন, সোয়েব আহমদ, আব্দুল কাদির, আবুল খায়ের জিসান, মাও: মিজানুর রহমান মামুন, রাসেদ আহমদ, ওয়েছ আহমদ, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্টানের প্রধান অতিথি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল জসমতপুর প্রবাস বাংলা সমাজকল্যাণ পরিষদকে আর্থমানবতার সেবায় কাজ করার জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
3:49 am, Thursday, 17 September 2026
News Title :
কমলগঞ্জে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:58:26 am, Wednesday, 28 April 2021
- 524 Time View
Tag :
Popular Post




























