1:49 am, Friday, 11 September 2026

কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু

কমলগঞ্জ প্রতিনিধি: লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেন ও সেলফ সার্ভিস কর্ণার শুভ উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং ‘ক্যাশলেস লেনদেন’ কে জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার এমন আয়োজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে এগারো টায় ভানুগাছ পৌর বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ফিতা কেটে ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।
পূবালী ব্যাংক পিএলসি কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক সুমিত সেন এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ভানুগাছ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া শফি, সহ-সভাপতি মো. মামুনুর রশীদ ও ব্যবসায়ী নাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুততম করতে ক্যাশলেস বা নগদ অর্থহীন লেনদেনের কোনো বিকল্প নেই। কিউআর কোড (QR Code), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা এখন মুহূর্তেই যেকোনো লেনদেন সম্পন্ন করতে পারছেন। এতে একদিকে যেমন নগদ টাকা বহনের ঝুঁকি কমে যায়, অন্যদিকে ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পায়।
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে ভানুগাছ বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তুলতে পূবালী ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা দিতে বদ্ধপরিকর।

এসময় উদ্বোধনী মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ভানুগাছ বাজারসহ বিভিন্ন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভা শেষে চার জন ব্যবসায়ীকে কিইউআর ও পস মেশিন বিতরণ করা হয়। পরে ব্যাংকে সেলফ সার্ভিস কর্ণারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অতিথিরা।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু

Update Time : 12:36:48 pm, Thursday, 13 August 2026