11:10 pm, Thursday, 8 October 2026

কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তক অর্পণ করা হয়ে। সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার ও শিশুদের সাথে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, অসি ইয়ারদৌস হাসান, বীরমুক্তযোদ্ধা আব্দুল মোমিন তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যান্য কর্মসূচির রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ মন্দির গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ ও আলোকসজ্জা। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা আয়োজন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

Update Time : 11:17:14 am, Thursday, 17 March 2022