10:05 am, Sunday, 7 December 2025

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুন) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপীনগর সহ পাশ্ববর্তী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণপূর্ব আলোচনায় প্রাক্তন মেম্বার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আতাউর রহমান খাঁন, রহিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী। এসময় পতনঊষার ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর উপহার সামগ্রী বিতরণ

Update Time : 11:49:23 am, Sunday, 23 June 2024