8:47 pm, Tuesday, 15 September 2026

কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারা দেশে মৌলবাদী জামাত-বিএনপি চক্র কর্তৃক ধ্বসাত্মক তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্ঠির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কমলগঞ্জ উপজেলা যুবলীগ। আজ শনিবার বিকাল ৩টায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ভানুগাছ বাজার চৌমুহনায় পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মো: মোস্তাফিজুর রহমান, সদস্য জহির আলম নান্নু, নুরুল ইসলাম ইলিয়াস, নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমিতয়াজ রিপুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক, কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম প্রমুখ। এছাড়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

Update Time : 12:39:00 pm, Saturday, 27 March 2021