5:09 am, Wednesday, 18 February 2026

কমলগঞ্জে রাতের আধারে বসতঘরের দরজা ভেঙে গৃহবধূর উপর হামলার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে বসতঘরের দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় পারুল বেগম (২৬) নামে এক গৃহবধূর উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাঠালকান্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ একই এলাকার মিলন মিয়ার স্ত্রী। স্বামী হামলাকারীদের পূর্বের একটি মামলায় পলাতক থাকায় ঘরে দুই ছেলে নিয়া একা বসবাস করছেন।
গৃহবধূর পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে গৃহবধুর শশুর ও তার ভাই রইস আলীর মধ্যে সড়কের পাশের গাছের ডাল কাটার বিষয় নিয়ে বিরোধ হয়। সে ঘটনায় পূর্বেই উভয়পক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বর্তমানে রইস আলীর মামলা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাছাড়ের নিকট তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। পূর্বের মামলা তদন্তাধীন থাকা সত্ত্বেও শুক্রবার রাতের আধারে রইস আলী, তার ছেলে রইম উদ্দিন (২৩) ও জামাতা সোহেল মিয়া (৩২) মিলে হামলা চালিয়ে গৃহবধূকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে রইচ আলী বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানিনা। আমার নাতিকে নিয়ে গত দুই দিন ধরে হাসপাতালে আছি। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে রাতের আধারে বসতঘরের দরজা ভেঙে গৃহবধূর উপর হামলার অভিযোগ

Update Time : 10:57:31 am, Saturday, 5 February 2022