2:47 pm, Wednesday, 17 December 2025

কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্বে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কিছু সংখ্যক স্বৈরাচারের, দোসর,দালাল কর্তৃক বিএনপি নেতা কর্মীদের বিরুদ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলন করেছেন রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান জয়নু চৌধুরী । ১৯ ফেব্রুয়ারী (বুধবার ) সকাল ১১টায় মুন্সিবাজারস্থ ব্যবসা প্রতিষ্টানে ভুক্তভোগী লিখিত বক্তব্যে জানান-
গত ১৮ ফ্রেব্রুয়ারী সকাল ১১টায় রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামে বালু মহাল বন্ধের দাবিতে কিছু লোক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন । এই মানববন্ধনে বিভিন্ন বক্তারা জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিপার আহমেদ তরফদার, রহিমপুর ইউনিয়ন যুবদল সভাপতি অলিউর রহমান জয়নু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শিপলু খানসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে বক্তব্যে মিথ্যা বানোয়াট কুরুচি পূর্ণ অপপ্রচার করা হয় এবং উস্কানি মুলক বক্তব্য দিয়ে শান্ত জনপদকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে স্বৈরাচারের কিছু দোসররা। বিভিন্ন নামে বেনামে ফেসবুক ও অনলাইনে বিভিন্ন ধরনের কটুক্তি, বানোয়াট তথ্য,মিথ্যা অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্র‍তিবাদ জানানো হয়।
১নং রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান জয়নু চৌধুরী জানান, বালু মহালের সাথে আমি কোন দিনই জড়িত ছিলাম এখনও নাই, জসমতপুর গ্রামে মানববন্ধন থেকে আমাকে জড়িয়ে যারা বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্যপ্রণোদিত, আমাকে সমাজে হেয় করার জন্য এটা চক্রান্তের শামিল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিপার আহমেদ তরফদার জানান, বালু মহালের সাথে আমি জড়িত নই তারপরও বিভিন্ন ফেসবুক ও অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট কথা প্রচার করা হয় যা দু:খজনক, আমি তার তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় শীঘ্রই অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈরাচারের দোসর দালালদের কবল থেকে রক্ষা পেতে নৈতিক সহযোগীতা, রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তি, জনপ্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন ভুক্তভোগীগন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিপার আহমেদ তরফদার, ১নং রহিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খুরশেদ আলম,শিপলু খান, প্রবাসী ইমন আহমেদ প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্বে সংবাদ সম্মেলন

Update Time : 11:01:00 am, Wednesday, 19 February 2025