5:59 am, Thursday, 19 February 2026

কমলগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

আব্দুল বাছিত খান : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর এলাকার প্রবাসী আবুল হোসেনের হত্যার জিআর ৪৬/১৭ নং মামলার দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- মৃত ইছাক মিয়ার দুই পুত্র হাবিবুর রহমান রুবেল এবং খয়রুল ইসলাম (২৪) । ৩১ জানুয়ারী গভীর রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মছদ্দর আলীর ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল হোসেন এর সাথে বসতবাড়ির পুরাতন ভিটা নিয়ে মৃত ইছাক মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত ২৪ মার্চ ২০১৭ইং তারিখ শুক্রবার জুমার নামাজ শেষে আবুল হোসেন বাড়ির উঠানে এলে দুপুর আড়াইটায় হাবিবুর রহমান রুবেল গংরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত আবুল হোসেনকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন গত ২৭-০৩-২০১৭ইং তারিখ বেলা আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আবুল হোসেনের ছোটভাই মো: আবদুর রউফ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আটকের বিষয় নিশ্চিত করে কমলগঞ্জ থানার এস আই সবুজ মিয়া জানান, গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের ১ ফ্রেব্রুয়ারী সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

কমলগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

Update Time : 10:40:42 am, Tuesday, 1 February 2022